ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-১২
  • ৯৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:- বাংলাদেশের নারী ক্রিকেটারদের সঠিক পথ দেখাতে সহকারী কোচ হিসেবে বাংলাদেশে এসেছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং সাবেক সহকারী কোচ দেবিকা পালশিখর। আগামী ডিসেম্বর পর্যন্ত সালমা-জাহানারাদের পাশে থাকার দায়িত্ব পেয়েছের এই কোচ। বুধবার বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন দেবিকা। দলের সাথে যুক্ত হয়ে কালই মিরপুরে অনুশীলনে আসেন তিনি। অনুশীলনের পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া লাউঞ্জে প্রথম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ নারী ক্রিকেটারদের নিয়ে তার ভাবনা কথা জানালেন। প্রথমত সহকারী কোচ হিসেবে নিজের ভূমিকা নিয়ে দেবিকা বলেন,‘ভারতে আমি খেলার তিনটি বিভাগ নিয়েই কাজ করেছি। বাংলাদেশের এখন প্রধান কোচ আছেন। প্রধান কোচ যেখানে, আমার সাহায্য দরকার মনে করবেন, আমি সেখানে কাজ করতে প্রস্তুত আছি। আমি তিনটি বিভাগেই কাজ করতে তৈরি।’ বুধবার অনুশীলনে যোগ দিয়েই সালমা-জাহানারাদের পরখ করেছেন দেবিকা। তাদের বিষয়ে তিনি বলেন,‘প্রায় ছয়-সাত বছর ধরে আমি বাংলাদেশ দলকে দেখছি। তাদের মধ্যে প্রবল শক্তি ও আত্মবিশ্বাস আছে। আমার মনে তাদের মধ্যে কিছুটা কৌশলগত ও দলীয় প্রচেষ্টার অভাব আছে। আগে আমি তাদের দূর থেকে দেখেছি। এখন কাছ থেকে দেখবো। আর বড় বিষয় হলো, এখনই ওদের বিষয়ে মন্তব্য করলে সেটা খুব দ্রুত হয়ে যাবে। এক-দুইটা বছর কাজ করলে হয়তো বুঝতে পারব।’ নারী ক্রিকেটারদের সাফল্যে এখনো উর্ধ্বমুখী নয়। আর উর্ধ্বমুখী হতে হলে তার জন্য আরো অনেক সময় দরকার বলেও মনে করেন সহকারী কোচ দেবিকা। তিনি বলেন,‘আপনি যখন বড় জায়গায় খেলতে যাবেন, আপনাকে তখন মানসিকভাবে আরো কঠিন হতে হবে। গত ছয় সাত বছরে তারা যা করেছে, তা ভালো। তবে আরো উঁচু পর্যায়ে যেতে তাদের আরো সময় দরকার।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat