ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-১৯
  • ৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলার রিজার্ভবাজার মহসিন কলোনী এলাকায় অগ্নিকান্ডে প্রায় ১৬টি বসত ঘর পুড়ে গেছে।আজ দুপুরে সাড়ে ১২টার দিকে রিজার্ভবাজারের মহসিন কলোনীর মিয়া সওদাগরের ভাড়াটিয়ার বাড়ি থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাঙ্গামাটি জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা সাথে-সাথে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। প্রায় ঘন্টা খানেক ধরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটসহ স্থানীয় মানুষের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকান্ডে প্রায় ১৬টি বসত ঘর পুড়ে গেছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. হেলাল উদ্দিন ঘটনাস্থলে এসে স্থানীয়দের সাথে কথা বলেন এবং ক্ষয়ক্ষতি নিরুপন করে সহযোগিতার আশ^াস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat