ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১০-২৬
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে আগামীকাল  নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী বাংলাদেশ। যদিও ২০২১ সালের বিশ^কাপের পর থেকে কোন শীর্ষ দলের বিপক্ষে এই ফরম্যাটে ম্যাচ জয়ের স্বাদ পায়নি টাইগাররা।
এই সময়ের মধ্যে মাত্র পাঁচটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। জয়গুলো ছিলো আফগানিস্তান-জিম্বাবুয়ে-সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। সর্বশেষ জয়টি ছিলো নেদারল্যান্ডসের বিপক্ষে।
মূলত তিনটি কারণে-সিডনিতে অবস্থারত বিপুল সংখ্যক  বাংলাদেশীদের সমর্থন, আগের ম্যাচে জিম্বাবুয়ের সাথে পয়েন্ট ভাগাভাগির কারনে বাংলাদেশের বিপক্ষে জয়ের চাপে থাকা  দক্ষিণ আফ্রিকা এবং এ ভেন্যু  ঐতিহ্যগতভাবে স্পিন সহায়ক হওয়ায় আত্মবিশ্বাসী বাংলাদেশ। অস্ট্রেলিয়ার অন্য যে কোন ভেন্যুর তুলনায়  সিডনিতে অনেক বেশি সুবিধা পায় উপমহাদেশের দলগুলো।
এ ছাড়া দলের পেস বোলিং ডিপার্টমেন্টের অসাধারন নৈপুন্যে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ এমনটাই মনে করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
তিনি বলেন, ‘আমরা অস্বীকার করছি না, তাদের বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। কিন্তু এটা ব্যাট-বলের লড়াই। আমরা সেরা পারফর্ম করার চেষ্টা করবো। তাদের বিপক্ষে আমাদের কিছু ভালো স্মৃতি আছে, হয়তো অন্য ফরম্যাটে সেগুলো। যা আমাদের মানসিকভাবে সাহায্য করবে। আমাদের জন্য সহজ বিষয় হলো-আমরা খেলাটা উপভোগ করতে চাই। আশা করছি বিপুল সংখ্যক দর্শক আসবে এবং আমাদের সমর্থন করবে।  তাদের সমর্থনের প্রতিদান দিতে পারবো বলেই আমরা আশা করছি।’
তিনি আরও বলেন, ‘সিডনিতে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি রয়েছে। তাই এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে, তাদের সমর্থন নিয়ে আমরা কিভাবে আরও ভালো পারফর্ম করতে পারি।’
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম খেলায় জয় পাওয়ায় ভালো অবস্থায় আছে-বিশ্বাস  করেন সাকিব। অপরদিকে, জিম্বাবুয়ের সাথে পয়েন্ট ভাগাভাগি করায় নতুনভাবে শুরু করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।
সাকিব বলেন, ‘প্রথম ম্যাচ খেলতে আপনি সবসময়ই চাপ অনুভব করবেন। আমাদের জন্য এটি এখন শেষ। কারণ আমরা ম্যাচটি জিতেছি। দক্ষিণ আফ্রিকা এক পয়েন্ট হারিয়েছে এবং তারা চাপে থাকবে। পরিকল্পনা কাজে লাগাতে আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat