ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-০২
  • ৫৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে জেলার ভোমরা স্থলবন্দরের সব ধরনেরআমদানি-রপ্তানি কার্যক্রম রোববার (২ অক্টোবর) থেকে বুধবার পর্যন্ত টানা চার দিন বন্ধ থাকবে।
ভোমরা স্থলবন্দরে ব্যবসায়ী সংগঠন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদ খান জানান, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারতের ঘোজাডাঙ্গা ও ভোমরা স্থলবন্দরে ব্যবসায়ীদের সিদ্ধান্তে চারদিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ অক্টোবর বৃহস্পতিবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।ভোমরা কাস্টমস ও ভ্যাট কার্যালয়ের সহকারী কমিশনার মইনুল ইসলাম বলেন, বন্দরে সরকারি ছুটি আগামী ৫ অক্টোবর। এর বাইরে কোনো ছুটি নেই। এ সময় অফিস খোলা থাকবে। আমদানি- রপ্তানি সংক্রান্ত কার্যক্রমের জন্য কেউ এলে সে কাজ করা হবে। তবে ব্যবসায়ীরা তাদের কার্যক্রম বন্ধ রাখলে সেখানে আমাদের কোন করণীয় নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat