ব্রেকিং নিউজ :
মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ
  • প্রকাশিত : ২০২২-০৯-২২
  • ৩৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় চাল, ডাল, ভোজ্যতেল, আটাসহ নিম্ন আয়ের মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম যথাসম্ভব হ্রাস করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, বীরেন শিকদার এবং আদিবা আনজুম মিতা বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া সভাপতির বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সভায়  উপস্থিত ছিলেন।
সভায়  ২০১৬ সালের জুলাই থেকে ২০২০ সালের  জুন পর্যন্ত ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নকালে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সমাপ্ত প্রকল্পসমূহের উপর আই.এম.ই.ডি প্রদত্ত মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী গৃহীত ব্যবস্থার উপর বাস্তবায়ন-অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া  বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের ভৌত ও আর্থিক অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
সভায় ২০১৬ সালের জুলাই থেকে ২০২০ সালের  জুন  পর্যন্ত বাস্তবায়নকালে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সমাপ্ত ৮টি প্রকল্পের উপর আই.এম.ই.ডির প্রদত্ত মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী সুপারিশসমূহের উপর ৬টির কমপ্লায়ান্স প্রতিবেদন পাওয়া না যাওয়ায় অসন্তোষ প্রকাশ করে আগামী এক মাসের মধ্যে এগুলো প্রেরণের সুপারিশ করা হয়।
সারাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর কতটিতে অগ্নি নির্বাপন ব্যবন্থা আছে ও কতটিতে নেই তার হালনাগাদ তথ্য ও সরু রাস্তায় নিয়ে যাওয়ার মত কোন আধুনিক অগ্নি নির্বাপন যন্ত্র আছে কি না সেসম্পর্কিত বিশদ তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।  
১৩ তম বৈঠকে গঠিত ২নং সংসদীয় সাব-কমিটির প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয়। এছাড়া দেশের ক্রীড়া জগতে ইতিহাস সৃষ্টিকারী নারী ফুটবল দলকে সাফ চ্যাম্পিয়নশীপ অর্জন করায় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পরিকল্পনা বিভাগের সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অতিরিক্ত সচিব, দপ্তর প্রধান, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায়  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat