ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৯-২০
  • ২৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম সংস্কৃতি চর্চার মাধ্যমে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন। 
শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আজ জাতীয় নৃত্য প্রতিযোগিতা-২০২২ উপলক্ষ্যে নৃত্যাঙ্গণ আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শ. ম. রেজাউল করিম আরো বলেন, পুঁথিগত বিদ্যা দিয়ে একটি পরিপূর্ণ জীবনসত্তা প্রতিষ্ঠিত করা যায় না, যদি না তার মধ্যে বাঙালির নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য আমরা প্রবেশ করাতে পারি। বাঙালির নিজস্ব একটা জায়গা আছে যার মধ্যে জারি, সারি, ভাটিয়ালি, লালনগীতি, কবি গান, পট গান, ভাওয়াইয়া গান, নৃত্য, যাত্রা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। 
তিনি বলেন, বাঙালির সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য চমৎকারভাবে তুলে ধরার অন্যতম মাধ্যম নৃত্য। নৃত্যের মাধ্যমে জাতির ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ তুলে ধরতে হবে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের সংস্কৃতি চর্চা আজকের অবস্থানে থাকতো না। এ দেশ কট্টর কোন রাষ্ট্র হয়ে থাকতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কৃতি চর্চাকে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দিয়ে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন।
নৃত্যাঙ্গণের সভাপতি বিপুল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মো. শরিফুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক শাহেদুল কবির চৌধুরী, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিনু হক ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নৃত্যাঙ্গণের সাধারণ সম্পাদক আতিকুর রহমান উজ্জ্বল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat