ব্রেকিং নিউজ :
ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে রুশ সতর্কতা দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা টোকিওতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যু এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর ও দক্ষিণ কোরিয়া, মিয়ানমার আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে ভারতের শোবিজ তারকারা দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৯-১৬
  • ৪৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের চিকিৎসা সেবায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।
তিনি আরও বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে দেশে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল। বর্তমানে ক্ষমতায় থেকেই বেশকিছু মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পাশাপাশি প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপন করা হচ্ছে।
আজ শুক্রবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলট্রাসনোগ্রাম মেশিন, ব্লাড ব্যাংক, বঙ্গবন্ধু শেখ মুজিব ফটো কর্নারসহ অন্যান্য মেডিকেল ইকুইপমেন্ট-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, করোনাকালীন যারা সমালোচনা করে বলেছিল, দেশে কোটি কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়ে ও না খেয়ে মারা যাবে, তাদের কথা ভুল প্রমাণিত করেছেন প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে একটি সম্ভাবনাময় দেশে পরিণত করেছেন।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল বাশার মো. সায়েদুজ্জামান, সেতাবগঞ্জ পৌর মেয়র মো. আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী প্রমুখ।
এদিন বিকেলে প্রতিমন্ত্রী দিনাজপুরের বোচাগঞ্জসহ দৌলা উচ্চ বিদ্যালয় মাঠে "চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২২" এর উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat