ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৯-০৫
  • ৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এশিয়া কাপের সুপার ফোরে গতরাতে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ে বড় ভূমিকা পালন করা  ওপেনার মোহাম্মদ রিজওয়ান ইনজুরিতে পড়েছেন।  ম্যাচে ৫১ বলে ৭১ রানের নান্দনিক ইনিংস খেলে দলকে  জয় এনে দেওয়ার পরই  হাসপাতালে যেতে হয়েছে রিজওয়ানকে। 
ভারতের বিপক্ষে ম্যাচে উইকেটের পেছনে দায়িত্ব পালন করার সময় হাটুঁর ইনজুরিতে পড়েন রিজওয়ান। ১৫তম ওভারে পেসার মোহাম্মদ হাসনাইনের বাউন্সার  ব্যাটার তো বটেই উইকেটরক্ষক রিজওয়ানের মাথার উপর দিয়ে চলে যায়। লাফ দিয়ে সেটি ধরতে  গিয়ে ডান পায়ে ব্যাথা পান তিনি। পরেই মাঠেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয় রিজওয়ানকে। পরে খুড়িয়ে খুড়িয়ে উইকেটের পেছনে দায়িত্ব পালন করেন তিনি। 
এরপর ব্যাট হাতে নেমে রানের চাকা ঘুড়ালেও, সিঙ্গেল বা ডাবল রান নিতে গিয়ে কিছুটা অস্বস্তিতে ছিলেন রিজওয়ান। তারপরও হাল ছাড়েননি তিনি। ৭১ রানের ইনিংস খেলে পাকিস্তানের জয়ে বড় ভূমিকা রাখেন রিজওয়ান। 
পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) পক্ষ তেকে জানানো  হয়েছে- ম্যাচ শেষে দুবাইয়ের একটি হাসপাতালে নেয়া হয় রিজওয়ানকে। হাসপাতালে রিজওয়ানের ডান পায়ে এমআরআই স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর রিজওয়ানের ইনজুরির অবস্থা সম্পর্কে  নিশ্চিত হওয়া যাবে। 
তবে এই মুর্হূতে রিজওয়ানের ইনজুরি নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান। কারন ইনজুরির কারনে টুর্নামেন্ট শুরুর আগে দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিমকে হারিয়েছে পাকিস্তান। আর সদ্যই ইনজুরিতে পড়েছেন আরেক পেসার শাহনাওয়াজ দাহানি। এশিয়া কাপের বাকী ম্যাচগুলোতে অনিশ্চিত দাহানি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat