ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৮-৩০
  • ৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরখানে অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল কেক, বিস্কুট, চিপস্, ফাস্টফুড ও চকলেট উৎপাদনকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১১ জনের কাছ থেকে  ৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে র‌্যাব-১ এর  সহকারি পুলিশ সুপার (মিডিয়া অফিসার) নোমান আহমদ বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 
তিনি  জানান, রাজধানীর উত্তরখান থানার কুড়িপাড়া, মাষ্টার পাড়া, কাজী বাজার চাঁনপাড়া এলাকায় বেকারী, চিপস্ ও চকলেট প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অভিযান সোমবার বিকেল ৩ টার দিকে শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. মাজহারুল ইসলাম। বিএসটিআই অধিদপ্তরের প্রতিনিধি শরিফুল ইসলামসহ অন্যান্যরা এ সময়  উপস্থিত ছিকেন। 
সহকারি পুলিশ সুপার নোমান আহমদ  জানান,  অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল কেক, বিস্কুট, চিপস্, ফাস্টফুড ও চকলেট উৎপাদনের অপরাধে বিএসটি আইন ২০১৮ এর ১৫/২৭ ধারা মোতাবেক ‘শুকরিয়া বেকারী’ র মো. সিরাজকে ৫০ হাজার টাকা, দীন ইসলামকে ৫০ হাজার টাকা, লালন মিয়া কে  ৫০ হাজার টাকা,  খালেককে  ৫০ হাজার টাকা, ‘টপস চিপস বিডি লিমিটেডের’র মোস্তাফিজুর রহমান হিরনকে  ১ লাখ টাকা, মাহমুদ শরীফকে  ১ লাখ টাকা এবং মো. আরিফুর রহমান কে  ১ লাখ টাকা, ‘ক্রাপ প্রোডাকটস’র মো. মোফাজ্জল হোসেনকে ৭৫ হাজার টাকা,  মো. রমজান আলীকে  ৭৫ হাজার টাকা, আরিফুল ইসলামকে ৭৫ হাজার টাকা, খায়রুল আলমকে  ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat