ব্রেকিং নিউজ :
মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
  • প্রকাশিত : ২০২২-০৮-২৯
  • ৩৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় অংশীজনদের সম্পৃক্তকরণ বাড়ানোর পাশাপাশি বাজেট ডকুমেন্টস আরও বেশি উন্মুক্ত করার প্রয়োজন বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেছেন, বাজেট প্রণয়নের ক্ষেত্রে অংশীজনদের আরও বেশি সম্পৃক্ত করা যেতে পারে। একইসাথে বাজেট ডকুমেন্টস উন্মুক্ত করার ক্ষেত্রে আরও বেশি খোলামেলা হওয়ার প্রয়োজন। তিনি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রকল্পসমূহের তথ্য ইতোমধ্যে উন্মুক্ত করা হচ্ছে। বিভিন্ন জায়গায় লিফলেটের মত ছাপিয়ে এ সব তথ্য দেওয়া হচ্ছে।
সোমবার বেসরকারি গবেষণা সংস্থা র‌্যাপিড আয়োজিত‘ওপেন বাজেট সার্ভে-২০২১’ এর ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোস্তফা মুর্শেদ, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন র‌্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক।
ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল বাজেট পার্টনারশিপ ১২০টি দেশের উপর ওপেন বাজেট জরিপ করেছে। সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের বাজেট পর্যালোচনার মাধ্যমে কাজটি করে থাকে। বাংলাদেশে জরিপের কাজ করেছে গবেষণা সংস্থা র‌্যাপিড। 
ওয়েবিনারে জরিপের ফলাফল তুলে ধরেন র‌্যাপিডের নির্বাহী পরিচালক ড. এম আবু ইউসুফ। 
পরিকল্পনামন্ত্রী বলেন, সম্প্রতি সরকার একটি জনশুমারি অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে। অন্যান্য ক্ষেত্রেও তথ্যের অবাধ প্রবাহ বাড়াতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat