ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ রিজভী আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে : ড. সালেহউদ্দিন আইজিপির সঙ্গে কমনওয়েলথ অবজারভার গ্রুপের সৌজন্য সাক্ষাৎ নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে : প্রধান উপদেষ্টা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ইসিকে কঠোর ভূমিকা পালনের আহ্বান বিএনপির মন্ত্রণালয়ের বিভিন্ন খাতের সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা ভোটের গাড়ির ‘জনমত বাক্সে’ প্রধান উপদেষ্টাকে ৪০ হাজারের বেশি মানুষের মনের কথা প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান মাখোঁর
  • প্রকাশিত : ২০২২-০৮-২৯
  • ২৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে এ দেশের মানুষ আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ গণ আজাদী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
আমির হোসেন বলেন, এ দেশের মানুষের জন্য যা করণীয় তা শেখ হাসিনা করে যাচ্ছেন। তাদের অধিকার আদায়, উন্নয়নের স্বার্থ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত সব কাজই আস্তে আস্তে শেষ করে যাচ্ছেন। সেজন্যই বিএনপি, জামাত ও স্বাধীনতা বিরোধীরা তাকে সহ্য করতে পারে না। এ কারণেই তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। মানুষের অসীম দোয়ায় সেদিন আল্লাহ তাকে বাঁচিয়েছেন।
তিনি বলেন, আমরা সব সময়ই রাজনৈতিকভাবে বিএনপি জামায়াতকে পরাজিত করেছি, সামনের নির্বাচনেও পরাজিত করব।
আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, ২০০৪ সালে যারা গ্রেনেড হামলার মত নিকৃষ্ট কাজ করল, হত্যাযজ্ঞ চালাল এরাও এখন মানবতার কথা বলে। আবার রাজনীতিও করছে তারা। তাদের মূল লক্ষ্য হচ্ছে সরকারকে উৎখাত করা।
গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদারের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সাম্যবাধী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, বাসদের আহবায়ক রেজাউর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
বিএনপি নালিশ পার্টি উল্লেখ করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, বিএনপি দলটা হলো নালিশি দল। মিথ্যা, ষড়যন্ত্র আর নালিশ করাই হলো তাদের মূল কাজ। জনগণের কাছে তারা যায় না। তারা পল্টন ও নয়াপল্টন দুই জায়গায় বসে একই বক্তব্য দিতে থাকে। বলতে থাকে আওয়ামী লীগ ধ্বংস করতে হবে। এছাড়া আর কোনো কথা তারা বলে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat