ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৮-২৪
  • ৩৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সারাদেশে ভূমি উন্নয়ন কর ব্যবস্থায় পর্যায়ক্রমে ম্যানুয়াল দাখিলা প্রদান সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
তিনি আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২২-’২৩ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীরর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা (মাসিক) সভায় এই নির্দেশ দেন।
এ সময় তিনি ভূমি উন্নয়ন কর ব্যবস্থা বিধি-বিধানে প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব আনার ব্যবস্থা গ্রহণ করতেও  সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ প্রদান করেন।
আগামী বছরের জানুয়ারি মাস নাগাদ সারাদেশে ভূমি উন্নয়ন কর ব্যবস্থায় ম্যানুয়াল দাখিলা প্রদান বন্ধ করে ডিজিটাল দাখিলা প্রদান করার ব্যবস্থা করা সম্ভব হলে ভূমি সংক্রান্ত দুর্নীতি অনেকাংশে কমে যাবে বলেও মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। 
এছাড়াও স্বচ্ছতা আনা ও জাল-জালিয়াতি রোধে জমির খতিয়ানের সঙ্গে পার্সেল ম্যাপ সংযুক্ত করার ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশ দেন ভূমিমন্ত্রী। 
এজন্য সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে ভূমি অটোমেশন প্রকল্পে ভৌগোলিক তথ্য ব্যবস্থা সংযুক্ত করার নির্দেশ দেন ভূমিমন্ত্রী। পার্সেল ম্যাপ হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সংযুক্ত করে দাগ-ভিত্তিক ভূ-সম্পদ ম্যাপ।
সভায় ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) প্রদীপ কুমার দাসসহ ভূমি মন্ত্রণালয় ও আওতাভুক্ত দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat