ব্রেকিং নিউজ :
মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
  • প্রকাশিত : ২০২২-০৮-১৭
  • ৩৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদী দূষণ প্রতিরোধে মন্ত্রণালয় থেকে দ্রুত ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মেজর (অব:) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মো: মজাহারুল হক প্রধান এবং এম আব্দুল লতিফ সভায় অংশগ্রহণ করেন।
কমিটি জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্টে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে সভা শুরু করে।
কমিটি থ্রি-ডি ম্যাপে মোংলা বন্দরের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিবেচনায় নিয়ে অধিগ্রহণকৃত স্থানে মাটি ও বালু ডাম্পিং করা এবং অদূর ভবিষ্যতে মোংলা বন্দরের সীমানা সম্প্রসারণ বিষয়ে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রতিবেদন পেশ করার সুপারিশ করে।
এছাড়াও সভায় মোংলা বন্দর কতৃর্পক্ষের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং উহার বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব, মোংলা বন্দর কতৃর্পক্ষের চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat