ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-১৭
  • ২৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সরকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ প্রদানের লক্ষ্যে ১৩ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (চলচ্চিত্র) সভাপতিত্বে এ জুরি বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন- বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (চলচ্চিত্র), বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড ফটোগ্রাফী বিভাগের সহকারী অধ্যাপক রিফাত ফেরদৌস, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম, সুরকার ও সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু, বিশিষ্ট চিত্রগ্রাহক পঙ্কজ পালিত, বিশিষ্ট অভিনেতা জাহিদ হাসান, বিশিষ্ট অভিনেত্রী সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম), বিশিষ্ট সংগীত শিল্পী মোহাম্মদ নকিব উদ্দিন খান (নকিব খান) ও দৈনিক  ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। 
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান এই জুরি বোর্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।          
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১৬ আগস্টের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ বোর্ড ২০২১ পঞ্জিকাবর্ষের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মূল্যায়নপূর্বক পুরস্কারপ্রাপক ব্যক্তি বা চলচ্চিত্রের নাম সুপারিশ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat