ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-১৪
  • ৫৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখলমুক্ত করতে নিয়মিত অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। কিন্তু সকালে অভিযান চালালে বিকেলে তা আবারও দখল হয়ে যায়। এ অবস্থায় জায়গা পুনরায় দখল রোধে ‘স্ট্রাইকিং ফোর্স’ বা বিশেষ দল নিয়ে মাঠে নামছে চসিক।
রোববার (১৪ আগস্ট) স্ট্রাইকিং ফোর্স গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়ের রেজাউল করিম চৌধুরী।
তিনি বলেন, আপাতত ২১ জন সদস্যকে ট্রেনিং দিয়ে প্রস্তুত করা হচ্ছে। আরও এক সপ্তাহ তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এক সপ্তাহ পরে আনুষ্ঠানিকভাবে স্ট্রাইকিং ফোর্স কাজ শুরু করবে বলে আশা করছি।
মেয়র বলেন, স্ট্রাইকিং ফোর্স চট্টগ্রাম নগরে উচ্ছেদ হওয়া জায়গাগুলো নিয়মিত পরিদর্শন করবে। এ সময় কোথাও পুনর্দখল হতে দেখলে সঙ্গে সঙ্গে আবারও উচ্ছেদে ‘অ্যাকশন’ শুরু করবে। এ ছাড়া সারা শহর ঘুরে ঘুরে কোথাও সড়ক ও ফুটপাত দখল হয়েছে কি না তা চিহ্নিত করবে নবগঠিত স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা। সবসময় টহলে থাকবে দলটি।
তিনি বলেন, স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা সড়ক এবং ফুটপাত দখল হয়েছে কি না তা চিহ্নিত করে প্রধান পরিচ্ছন্ন কর্মকমর্তাকে রিপোর্ট করবে। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।
মেয়র বলেন, ফুটপাত ও রাস্তায় কোনো অবৈধ দখলদার থাকতে পারবে না। তারা যত বড় শক্তিশালীই হোক না কেন আমরা উচ্ছেদ করব এবং পুনরায় যাতে দখল না হয় সেটাও নিশ্চিত করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat