ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-১১
  • ৫১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ৩ মাস ১৭ দিন বন্ধ থাকার পর আগামী ১৭ আগষ্ট  মধ্যরাত থেকেরাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হবে। গত কাল  বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যলয়ে এক জরুরী  সভায়  মাছ শিকার, সংরক্ষণ ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে ।  
বাসসকে এ তথ্য  জানান, জেলা প্রশাসক  মোহাম্মদ মিজানুর রহমান।  
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, রাঙ্গামাটি বিএফডিসি ব্যাবস্থাপক কমান্ডার তৌহিদুল ইসলাম সহ মাছ ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সকলের সর্ব সম্মতিক্রমে  আগামী ১৭ আগষ্ট মধ্য রাত থেকে মাছ শিকার শুরু হয়ে ১৮ আগষ্ট মাছ ল্যান্ডিং হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার তৌহিদুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন , দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম লেক কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন বংশবৃদ্ধি, মজুদ এবং ভারসাম্য রক্ষার্থে সব ধরনের মৎস্য আহরণ ও পরিবহনের ওপর গত ১ মে থেকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। তবে হ্রদে মাছ শিকারের ওপর তিন মাস নিষেধাজ্ঞা জারি থাকলেও এ বছর হ্রদে পর্যাপ্ত পানি না বাড়ায় সময় আরও ১৭ দিন বাড়ানো হয়।
কাপ্তাই হ্রদে মাছ শিকার ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর  ১৭ আগষ্ট বুধবার মধ্য থেকে জেলেরা আবারে হ্রদে মাছ শিকার করতে পারবেন বলে জানান তিনি।
তিনি আরো জানান, কাপ্তাই হ্রদে মাছের প্রজনন ও কার্প জাতীয় মাছের বংশ বৃদ্ধির জন্য প্রতি বছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত  তিন মাস মাছ শিকার ও বাজারজাত বন্ধ থাকে। কিন্তু এ বছর পাহাড়ে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় হ্রদের পানি বাড়েনি। তাই মাছের ডিম ছাড়ার সুবিধার্থে মাছ শিকারের নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়ানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat