ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৭-২৮
  • ৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সরকার দেশের বন ও  জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ কার্যক্রম পরিচালনা করছে। 
বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম এই জরিপ কার্যক্রম পরিচালনা করছে বলে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান প্রকল্পের মাধ্যমে পরিচালিত উদ্ভিদ জরিপ হতে পাওয়া ফলাফল দেশের উদ্ভিদবিজ্ঞান বিষয়ক শিক্ষা ও গবেষণা, উদ্ভিদ বৈচিত্র্যের টেকসই ব্যবস্থাপনা ও ব্যবহার, বিলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতি শনাক্তকরণ ও তাদের সুরক্ষা এবং জাতীয় জীববৈচিত্র্য সংরক্ষণ কৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়নে এবং এসডিজি অভীষ্ট অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রী আরো বলেন,  এছাড়াও জরিপে পাওয়া তথ্য জীব বৈচিত্র্যের কনভেনশন, বন্য প্রাণী ও উদ্ভিদের বিপন্ন প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত কনভেনশন এবং  জলাভূমিতে রামসার কনভেনশনের প্রয়োজনেও ব্যবহার করা যাবে।
শাহাব উদ্দিন আজ সকালে রাজধানীর নিজ সরকারী বাস ভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে মিরপুরের বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত বরিশাল এবং সিলেট বিভাগের উদ্ভিদ প্রজাতি জরিপ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব ও ন্যাশনাল হারবেরিয়ামের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সঞ্জয় কুমার ভৌমিক, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী এবং এসভিএফবিএস প্রকল্পের প্রকল্প পরিচালক ড. সরদার নাসির উদ্দিন। 
অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষণা প্রতিষ্ঠানের গবেষক, মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশ মন্ত্রী উদ্ভিদ প্রজাতি নিয়ে গবেষণাকারী জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম প্রতিষ্ঠার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, দেশের সকল বাস্তুতন্ত্রের উদ্ভিদ প্রজাতির সংরক্ষণ এবং টেকসই ব্যবস্থাপনার জন্য দেশের উদ্ভিদ প্রজাতির সঠিক পরিসংখ্যান জানা প্রয়োজন এবং কেবল মাত্র একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ জরীপের মাধ্যমেই দেশের উদ্ভিদ সম্পদের হালনাগাদ পরিসংখ্যান, অবস্থান এবং সংরক্ষণ অবস্থা সম্পর্কে জানা সম্ভব।
তিনি বলেন, উদ্ভিদ বৈচিত্র্য বিবেচনায় বরিশাল একটি সদা পরিবর্তনশীল এবং ক্রমক্ষয়িষ্ণু বিভাগ। এ বিভাগের উদ্ভিদ প্রজাতির সংখ্যা এক হাজারের বেশি বলে ধারণা করা হয়। আর সিলেট বিভাগে উদ্ভিদ বৈচিত্র্যের প্রাচুর্য সৃষ্টির পক্ষে অনুকুল পরিবেশ রয়েছে। সিলেট বিভাগের উদ্ভিদ প্রজাতির সংখ্যা দেড় হাজারের বেশি বলে জানা যায়। 
মন্ত্রী বলেন, তবে সিলেট বিভাগের উদ্ভিদ বৈচিত্র্যের কোন পূর্ণাঙ্গ জরিপ এখনো সম্পন্ন করা হয় নি। তাই এই প্রকল্পে বরিশাল এবং সিলেট বিভাগের উদ্ভিদ সম্পদের প্রকৃত অবস্থা নিরুপন, বৈচিত্র্য নথিবদ্ধকরণ, সংরক্ষণ ও
সুষম ব্যবহারের জন্য মাঠপর্যায়ে বিজ্ঞান সম্মত জরিপের মাধ্যমে প্রায় ৭০হাজার উদ্ভিদের নমুনা সংগ্রহ করে  তথ্য সম্বলিত ২টি বই প্রণয়ন করা হবে এবং সকল তথ্য ই-ডাটাবেজ প্রস্তুত করে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বনমন্ত্রী বলেন, ইতোপূর্বে বিএনএইচ ‘সার্ভে অব ভাস্কুলার ফ্লোরা অব চিটাগাং এন্ড দ্য চিটাগাং হিল ট্রাক্টস্’ শিরোনামে একটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ভাস্কুলার উদ্ভিদ প্রজাতিসমূহের পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান, ফ্লোরিস্টিক দলিল রচনা এবং নমুনা সংরক্ষণের কাজটি সম্পন্ন করেছে, এবং টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের মাধ্যমে দেশের উদ্ভিদ প্রজাতির লাল তালিকা প্রণয়ন এবং পাঁচটি নির্বাচিত রক্ষিত এলাকার ভিনদেশী আগ্রাসী উদ্ভিদ নিয়ন্ত্রণের কৌশলপত্র উদ্ভাবনের কাজ বাস্তবায়ন করে যাচ্ছে, যা দেশের উদ্ভিদ সম্পর্কিত তথ্যের অপ্রতুলতা দূর করে উদ্ভিদ তথা জীববৈচিত্র্য সংরক্ষণে মাইলফলক হিসেবে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat