ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-০৭-১৮
  • ৫৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আইন কমিশনে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। 
তিনি আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে অবস্থিত আইন কমিশনে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে চিরভাস্বর ও চিরজাগরুক করে রাখতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের দুর্লভ ছবি এবং বঙ্গবন্ধুর জীবনচরিত ও কর্মসংক্রান্ত বিভিন্ন প্রকার গ্রন্থাবলী সংরক্ষণে হলো স্থাপিত বঙ্গবন্ধু কর্নার।
এসময় আইন কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হক, সদস্য বিচারপতি এ.টি.এম ফজলে কবীর, লেজিসলেটিভ সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, বিভিন্ন স্তরের বিচার বিভাগীয় কর্মকর্তা সহ সুধীজনরা উপস্থিত ছিলেন । 
বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ.বি.এম. খায়রুল হক ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসাসহ পরিবারের অন্যান্য সদস্যবর্গ, জাতীয় চার নেতা, শহীদ বুদ্ধিজীবী দিবসসহ মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী ৩০ লক্ষ শহীদের বিদেহী আত্মার মাগফেরাত ও নাজাত কামনা করেন।
এসময় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন। অধিকন্তু, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ যেন সকল প্রকার বাধা-বিপত্তি উপেক্ষা করে উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে সেজন্য তিনি মহান আল্লাহ তায়ালার কাছে বিশেষ প্রার্থনা করেন। পরিশেষে তিনি বাংলাদেশের শান্তি ও সার্বিক সমৃদ্ধি এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া ও মোনাজাত সমাপ্ত করেন।
মোনাজাত শেষে অতিথিবৃন্দকে নিয়ে বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন আইন কমিশনের চেয়ারম্যান এ.বি.এম. খায়রুল হক।
পরিদর্শন শেষে বঙ্গবন্ধু কর্নারে রক্ষিত পরিদর্শন বইতে নিজের মন্তব্যসহ স্বাক্ষর করেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্তব্যে তিনি লেখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা ও সংবিধান উপহার দিয়েছেন। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা। তাঁর অবদান চিরকালের। তিনি আমাদের মধ্যে চিরজীবী হয়ে থাকবেন। 
আইন কমিশন গণপূর্ত প্রকৌশল বিভাগের সহযোগিতায় এই বঙ্গবন্ধু কর্নার স্থাপন করে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat