ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-০৭-১৫
  • ৩৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া গণমাধ্যম এদেশের অনেক বড় অর্জনের সহযোগী বলেও উল্লেখ করে তিনি।
আজ শুক্রবার নওগাঁ প্রেসক্লাবে এটিএন বাংলা টেলিভিশনের রজতজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত  এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে খাদ্য, জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশে নানা সমস্যা তৈরি হচ্ছে। ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সমস্যা সম্পর্কে জনগণকে সচেতন করতে গণমাধ্যমকে জোরালো ভূমিকা রাখতে হবে।
নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান এবং নওগাঁ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন বক্তব্য রাখেন।
পরে এটিএন বাংলার ২৫ বছরপূর্তি উপলক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat