ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-১০
  • ৫০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক  এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘দেশবাসী এবং বিশ্বেরযেই প্রান্তে বাংলাদেশের নাগরিকগণ জীবন জীবিকার প্রয়োজনে অবস্থান করছেন- তাদের সবাইকে আজকের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষথেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।’ 
ওবায়দুল কাদের আজরোববার সকালে তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানান। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা এমন এক সময়ে ঈদ উদযাপন করছি যখনদেশের একটি এলাকার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ এবং  করোনার সংক্রমণের ঊর্ধ্বগতিও দৃশ্যমান। এইপ্রেক্ষাপটে একদিকে আমরা সবাই মানবিক কারণে বন্যার্ত মানুষের সহায়তায় আন্তরিক থাকবো অপরদিকে করোনা সংক্রমণরোধে থাকবো সর্বোচ্চ সচেতন।’
ওবায়দুল কাদের বলেন, ‘সমান্যতম অবহেলা, অসচেতনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতাযেন ঈদ আনন্দকে বিষাদে রূপ দিতে না পারে,সেদিকে বিশেষ ভাবে নজর নজর দিতে হবে।’ 
ঈদে পরস্পরের সহমর্মি হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ঈদ আমাদের ত্যাগের শিক্ষাদেয়, আনন্দ ভাগাভাগি করার শিক্ষা দেয়, প্রতিবেশী কিংবা অসহায়ের প্রতি উদার-হস্ত হওয়ার দীক্ষা দেয়- তাই আসুন, আমরা সবাই মিলে ঈদ আনন্দ ভাগাভাগি করি।
ওবায়দুল কাদের পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতির মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat