ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-১০
  • ৮১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলায় পবিত্র ঈদ উল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।করোনা পরিস্থিতির কারনে দুরত্ব বজায রেখে সকাল থেকে রাঙ্গামাটি শহরের বিভিন্ন মসজিদে এবার পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের প্রধান দুটি জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ও ৯টায় তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে। এছাড়া সকাল পৌনে ৮টায় বনরূপা জামে মসজিদ, সকাল ৮টায় কাঠালতলী জামে মসজিদ, বনরুপা কালেক্টর জামে মসজিদ, রিজার্ভ বাজার জামে মসজিদেসহ রাঙ্গামাটির বিভিন্ন জুমা মসজিদ ও উপজেলার মসজিদগুলোতে ও অনুষ্ঠিত হয় পবিত্র ঈদ উল আযহার নামাজের জামাত।তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙ্গামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মহসিন রোমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীগণ বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
মসজিদ গুলোতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক, হ্যান্ড স্যানেটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে।পরে পশু কোরবানীর মধ্যে দিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহর সন্তুষ্ঠি লাভের আশায় গরু, ছাগল, মহিষ কোরবানী করেন ইসলাম ধর্মালম্বী জনগন। কোরবানী পশু জবাইয়ের পর মুসলমানরা পশুর মাংস বিভিন্ন দরিদ্রদের বিতরণ করেন এবং আত্মীয় স্বজনের বাড়তে নিয়ে যেতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat