ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-০৬-৩০
  • ৫৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, দেশে সহজে ব্যবসার সুযোগ বাড়াতে ভূমিসেবা কার্যক্রম আরও সহজ ও বিনিয়োগবান্ধব করা হচ্ছে। 
তিনি আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয় সঙ্গে তার আওতাভুক্ত দপ্তর ও সংস্থার ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, ভূমি হচ্ছে শিল্পে বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। ভূমিসেবা ব্যবস্থাপনা এমন জায়গায় নিয়ে যেতে হবে, যেখানে বিদেশি বিনিয়োগকারীরা শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও চালানোর সময় ভূমি বিষয়ক নামজারি, ভূমি উন্নয়ন কর কিংবা বন্দোবস্ত  প্রক্রিয়ার মত সুযোগ-সুবিধা দেখে প্রশংসা করে।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদনশীল খাতে বিনিয়োগের বিকল্প নেই। এজন্য দ্রুত অর্থনৈতিক বিকাশের স্বার্থে সহজ ব্যবসার সুযোগের সূচকে দেশকে আরও অনেক ধাপ এগিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, আমরা ইতোমধ্যে চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতাভুক্ত বিদ্যমান সকল গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, রপ্তানিমুখী শিল্প-প্রতিষ্ঠান এবং কোম্পানি থেকে কোম্পানির নামে নামজারি ৭ দিনে সম্পন্ন করার ব্যবস্থা করেছি। এই ব্যবস্থা প্রয়োজনে আরও সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের পক্ষে ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো.  মোয়াজ্জেম হোসেন, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. আরিফ ও হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দপ্তরের হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) মো. মশিউর রহমান নিজ নিজ দপ্তর, সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat