ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-২৫
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ প্রমত্তা পদ্মা নদীর উপর নির্মিত দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তটির স্মরণে একটি স্মারক ডাকটিকিট, একটি স্মারকপত্র ও উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন সংযোগ কর্মকর্তা এম শেফায়েত হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা মূল্যমানের একটি ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫০ টাকা মূল্যমানের চারটি স্মারকপত্র এবং ৫ টাকার একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন।’
প্রধানমন্ত্রী স্ব-অর্থায়নে দেশের বৃহত্তম মেগা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ডাকটিকিট, উদ্বোধনী খাম, স্যুভেনির শীট এবং ডাটা কার্ড অবমুক্ত করেন। তিনি এসময় একটি বিশেষ সিলমোহর ব্যবহার করেন।
এসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জোব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. ফয়জুল আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।
শেফায়েত বলেন, ডাকটিকিট, উদ্বোধনী খাম, স্মারকপত্র ও ডাটা কার্ড ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো এবং পরবর্তীতে সারা দেশের অন্যান্য জিপিওসহ প্রধান পোস্ট অফিসে পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat