ব্রেকিং নিউজ :
দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০২২-০৬-১৬
  • ৪১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও সমর্থকদের ওপর বেশি নজরদারি-খবরদারি সত্ত্বেও নির্বাচন কমিশন একটি ভালো, সুষ্ঠু, সুন্দর নির্বাচন করেছে উল্লেখ করে, কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী  এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের বার্ষিক প্রকাশনা ‘বিএসআরএফ বার্তা’র মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
ড. হাছান বলেন, ‘কুমিল্লার জনগণকে অভিনন্দন জানাই এজন্য যে, দীর্ঘদিন পর সেখানে আওয়ামী লীগের দলীয় মেয়র জয় লাভ করেছে। নির্বাচনের সাথে আমাদের দলের যারা সংশ্লিষ্ট ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই। সেখানে যারা প্রার্থী ছিলো সবাই বলেছে, এটি একটি স্বচ্ছ, ভালো, অংশগ্রহণমূলক নির্বাচন, যা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যদিও বা নির্বাচন কমিশন পুরো নির্বাচনী প্রক্রিয়ার সময় আমাদের দলীয় প্রার্থী এবং সমর্থকদের ওপর নজরদারিটা অন্য প্রার্থীর তুলনায় বেশি করেছে।’ হাছান মাহমুদ কুসিক নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থীকেও অভিনন্দন জানান এবং বলেন, ‘তিনি অত্যন্ত অল্প ভোটে হেরেছেন। এতো অল্প ভোটে হারলে আসলে মেনে নেয়া কঠিন হয়, সেজন্য তিনি আদালতে যাওয়ার কথা বলেছেন। তবে আমরা আশা করেছিলাম, আমাদের প্রার্থী আরো বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করবে।’ 
বিএনপি মহাসচিবের মন্তব্য ‘এই নির্বাচন সুষ্ঠ নয়’ - এ নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রথমত যখন কেউ কানা হয়, তাকে তো আপনি চাইলেই দেখাতে পারবেন না। চোখ থাকতেও যারা অন্ধ তাদেরকে কোনভাবেই দেখাতে পারবেন না। যারা নির্বাচন করেছে, নির্বাচনের সাথে ছিলো, সেখানকার ভোটার, প্রার্থী সাক্কু সাহেবসহ সবাই বলছে নির্বাচন খুব ভালো হয়েছে। ফলে, ফখরুল সাহেব ঠাকুরগাঁওয়ে বসে কি বললেন, তা গুরুত্বহীন হয়ে পড়ে, কিছু আসে যায় না।’
এর আগে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামকে তাদের বিএসআরএফ বার্তা প্রকাশের জন্য অভিনন্দন জানিয়ে ড. হাছান বলেন, লেখনী মানুষকে সমৃদ্ধ করে এবং আশা করবো, এই ফোরাম সবসময় ঐক্যবদ্ধ থেকে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সংবাদ সংগ্রহ এবং পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে সরকারের কর্মকান্ডগুলো তুলে ধরার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন অব্যাহত রাখবে। 
বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি মোতাহার হোসেন।  প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহরাম খানসহ ফোরামের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।
এর আগে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) প্রতিনিধিবৃন্দ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে তার দপ্তরে সাক্ষাত করেন। ডিআই এর বাংলাদেশ চ্যাপ্টারের চিফ অভ পার্টি ডানা ওল্ডস, সিনিয়র ডিরেক্টর আবদুল আলীম ও আমিনুল এহসান বাংলাদেশে গণতন্ত্রের চর্চায় আওয়ামী লীগের ভূমিকার নানা দিক নিয়ে মন্ত্রীর সাথে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat