ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-১৬
  • ৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, চট্রগ্রামের সীতাকুন্ডের বিএম কনটেইনার ডিপোর অগ্নি-দুর্ঘটনায় নিহতদের স্বজন এবং আহতদের পাশে আছে সরকার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দুর্ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সবাই সর্বোচ্চ সেবা পাচ্ছেন।
আজ সন্ধ্যায়  রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিএম কনটেইনার ডিপোর অগ্নি-দূর্ঘটনায় আহত চিকিৎসাধীনদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং হতাহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। 
এসময় প্রতিমন্ত্রীর সাথে মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন। 
পরে প্রতিমন্ত্রী শ্রম মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে চিকিৎসাধীন ১০ জনকে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক প্রদান করেন।
এসময় বেগম মন্নুজান সুফিয়ান বলেন, এ দূর্ঘটনায় যেসকল শ্রমিক চিকিৎসাধীন সবাই শ্রম মন্ত্রণালয়ের এ তহবিল হতে চিকিৎসা সহায়তা পাবেন। নিহত, আহত কোন শ্রমিকই এ সহায়তা থেকে বঞ্চিত হবেন না।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে চট্টগ্রাম এবং ঢাকায় চিকিৎসাধীন এ পর্যন্ত ১৫৮ জন শ্রমিককে ৭৯ লাখ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat