ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৬-১৪
  • ৫৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা অর্জনের ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তাঁর সাথে আজ সংসদ ভবনে ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর ড্যাভিড ম্যানারডের নেতৃত্বে প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। উচ্চতর শিক্ষা অর্জনে এ ভূমিকার জন্য তিনি ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানান।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম, কমনওয়েলথ শিক্ষা কার্যক্রম, বাজেট অধিবেশন ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর ড্যাভিড ম্যানারড বলেন, সরাসরি শিক্ষাদান, ডিজিটাল পদ্ধতির ব্যবহার, পরীক্ষা পরিচালনা এবং ইংরেজি ভাষার দক্ষ শিক্ষক তৈরির মাধ্যমে ব্রিটিশ কাউন্সিল ইংরেজি ভাষায় দক্ষতায় উন্নতি সাধনে কাজ করছে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, চলমান বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের নিকট বাজেট সংক্রান্ত তথ্যাদি ও যাবতীয় উপাত্ত সহজেই সরবরাহ ও বোধগম্য করে তুলতে বাজেট এনালাইসিস এন্ড মনিটরিং ইউনিট (বামু) হেল্প ডেস্ক কাজ করছে। ফলশ্রুতিতে সংসদ সদস্যগণ সহজে তাদের বাজেট বক্তৃতা তৈরি ও বাজেট সংক্রান্ত বিষয়ে ভূমিকা রাখতে পারেন।
এসময় ব্রিটিশ কাউন্সিলের প্রজেক্ট ম্যানেজার দেলোয়ার হোসেন, প্রজেক্ট ম্যানেজার তৌফিক হাসান, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat