ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৬-১৪
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ানসহ আরো বেশি সংখ্যক চিকিৎসাকর্মীদের নিয়োগ দিতে আজ কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত কুয়েতের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী আব্দেল মোহাম্মদ এ এইচ হায়াৎ আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সাথে এক সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
বৈঠককালে, ড. মোমেন করোনা মহামারিকালে প্রবাসী বাংলাদেশীদের বিনামূল্যে ভ্যাকসিন ও চিকিৎসা প্রদানের জন্য কুয়েত সরকারকে ধন্যবাদ জানান। রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তা বাড়িয়ে দেয়ার জন্যও তিনি কুয়েত সরকারকে ধন্যবাদ জানান। পররাষ্ট্রমন্ত্রী জনশক্তি, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানী খাতে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে রাষ্ট্রদূতের কঠোর পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।
রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে দু’দেশের পারস্পারিক স্বার্থে অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat