ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-১০
  • ৫৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বর্তমান সরকার সমাজের দু:স্থ, অবহেলিত ও অনগ্রসর মানুষের কল্যাণে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
দারিদ্র্য বিমোচনে সরকারের গৃহীত পদক্ষেপের ফলে ইতিমধ্যে অতি-দরিদ্রের হার ১০ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে এই হার ৩ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আজ শুক্রবার সকালে সিলেটের বাগবাড়িতে সমাজসেবা অধিদপ্তরের সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের নিবাসীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে প্রদত্ত সরকারি সহায়তার উল্লেখ করে বলেন, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, প্রাকৃতিক দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলা কর্মসূচির মাধ্যমে মানুষকে সরকারিভাবে সহায়তা প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার একটি উন্নত, সমৃদ্ধশালী, স্থিতিশীল, অসাম্প্রদায়িক দেশ গড়তে কাজ করে যাচ্ছে, যেখানে সবার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানের শুরুতেই পররাষ্ট্রমন্ত্রী সমাজসেবা অধিদপ্তরের সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের নিবাসীদের অংশগ্রহণে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পুলিশের সিলেট বিভাগের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক এবং সমাজসেবা অধিদপ্তরের সিলেট বিভাগের পরিচালক শহিদুল ইসলাম বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat