ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৬-০৯
  • ৫১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মন্ত্রিসভা আজ এক বিশেষ বৈঠকে ২০২২-২৩ অর্থ বছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে। ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় পরিবর্তন’ শীর্ষক এবারের বাজেটে মহামারি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত অর্থনীতির পুন:রুদ্ধারের আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফ কামাল, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
কামাল আজ জাতীয় সংসদে প্রতিকূল আন্তর্জাতিক অর্থনীতি পরিস্থিতির প্রেক্ষাপটে মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরার প্রধান চ্যালেঞ্জের কথা মাথায় রেখে ২০২৩ অর্থ বছরের জন্য ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট পেশ করেন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের এটি হচ্ছে চতুর্থ বাজেট।
এছাড়া, ১৯৭১ সালে স্বাধীনতার পর এটি হবে দেশের ৫১তম এবং পাঁচ মেয়াদে আওয়ামী লীগ সরকারের ২৩তম বাজেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat