ব্রেকিং নিউজ :
সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-০৫-৩১
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে আসলো মৎস্য পরিবহনের প্রথম মোবাইল অ্যাপ্লিকেশন মাছ গাড়ি।আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ইউএসএআইডি’র অর্থায়নে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার এ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি প্রকল্পের আওতায় ওয়ার্ল্ডফিস কর্তৃক বাস্তবায়নাধিন মাছ পরিবহনের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন ‘মাছগাড়ি’ বিষয়ক এক সভায় সভাপতিত্ব করেন।
প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাজার ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে মৎস্য খাতে প্রবৃদ্ধি অর্জন করা।
সভায় সচিব বক্তব্যে এই উদ্যোগের প্রশংসা করে বলেন, মৎস্য খাতে এ মাছ গাড়ি সংযোজন একটি উল্লেযোগ্য ভূমিকা রাখবে। এই মোবাইল অ্যাপ্লিকেশনটি মাছচাষী, পরিবহন এবং অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী অবদান রাখবে।
মাছ গাড়ি অ্যাপ্লিকেশনটির মাধ্যমে স্বল্প খরচে চাষীরা মাছ পরিবহন করতে পারবেন এতে করে মাছ পরিবহনে চাষি ও মৎস্য বিষয়ক অন্যান্য স্টেকহোল্ডারগণ উপকৃত হবেন এবং মাছ পরিবহনে সময় ও খরচ সাশ্রয় হবে। তাছাড়া ভোক্তা পর্যায়ে মাছ সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।
যে সব চাষীদের স্মার্ট ফোন নেই, তাদের কথা বিবেচনা করে এই পরিবহণ ব্যবস্থায় একটি কার্যকর কল সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। চাষীরা প্রয়োজনে কল সেন্টারে কল করার মাধ্যমেও এই সেবা নিতে পারেন।
সভায়‘মাছগাড়ি’প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে জানা যায়, এই অ্যাপসের মাধ্যমে ইতিমধ্যেই ১৭৪৭টি ট্রিপএবং ৭৩২ মেট্রিক টন মাছ প্রকল্প এলাকা থেকে পরিবহন করা হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অনলাইনে আরো যুক্ত হন বিভিন্ন জেলার প্রায় ২৫ জন জেলা মৎস কর্মকর্তা।
সভায় অন্যান্যের মধ্যে, ইউএসএআইডি’র অর্থায়নে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার এ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি, ওয়ার্ল্ডফিস এর পক্ষে উপস্থিত ছিলেন ড.মনজুরুল করিম, চিফ অফ পার্টি এবং ড. মো: সামসুল কবির, ডেপুটি চিফ অফ পার্টি।
মাছ গাড়ি মোবাইল অ্যাপ্লিকেশনটি ইউএসএআইডি’র অর্থায়নেফিড দ্যা ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার এ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি’র আওতায় ওয়ার্ল্ডফিসের বাস্তবায়নে এবং মাঠপর্যায়ে এম ওয়ার্ল্ড কর্তৃক পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat