ব্রেকিং নিউজ :
নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা
  • প্রকাশিত : ২০২২-০৫-১৬
  • ৩০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ অধিকৃত ফিলিস্তিনী ভূখন্ডে আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ্র হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ বিশ্বাস করে যে, ফিলিস্তিনীদের আত্ম-নিয়ন্ত্রণাধিকারের ন্যায্য দাবিকে স্তব্ধ করে দিতেই ইসরাইলি দখলদার বাহিনী আবু আকলেহ্র ওপর এ হামলা চালায়। তিনি ওই সময় পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সেখানে ফিলিস্তিনী জনগণের বিরুদ্ধে অপরাধ ও সংঘটিত ঘটনার প্রতিবেদন তৈরি করছিলেন। এই ঘটনা সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর ইসরাইলের সহিংসতার উদাহরণ।’
এতে আরো বলা হয়, এই ঘটনা আন্তর্জাতিক আইন ও নীতি-আদর্শের সুস্পষ্ট লংঘন। আর এ জন্যই অবিলম্বে এই ঘটনার তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অধিকন্তু, বাংলাদেশ পূর্ব জেরুজালেমে আবু আকেলেহ্’র শেষকৃত্য শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ওপর ইসরাইলি পুলিশের শক্তি প্রদর্শন ও অসম্মানজনক অশোভন আচরনের নিন্দা জানাচ্ছে।’ বিবৃতিতে বলা হয়, হয়রানী ছাড়াই কোন মানুষের জন্য শেষকৃত্য অনুষ্ঠানে শোক প্রকাশ ও আত্মার শান্তি কামনায় প্রার্থনার অনুমোদন দেয়া নূন্যতম মানবিক মূল্যবোধ। আবু আকেলেহ’র হত্যাকা-ের মতো এই জঘন্য অপরাধে দখলদার বাহিনী সম্পূর্ণভাবে দায়ী।
বিবৃতিতে আরো বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের এই ঘটনার বিচার নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নেয়া এবং ওপিটিতে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা উচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat