ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২২-০৫-০২
  • ৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, যেকোন দুর্যোগে মানুষের সুখে দুঃখে সবসময়ই পাশে আছে শেখ হাসিনার সরকার।
সোমবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৫ শতাধিক অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় আছে আপনাদের খাবারের সমস্যা হবে না। প্রধানমন্ত্রীও সবসময়ই সাধারণ ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তিনি চান সবার সুখে-দুঃখে সামিল হতে। যদিও তাঁর অসীম ক্ষমতা নাই। সকল মানুষকে তিনি খাবার দিতে পারবেন না। এটা আল্লাহর দায়িত্ব, মহান আল্লাহ তাদেরকে খাবার দেন। তবুও কিছু কিছু মানুষ আছে যারা বেশি অসহায় তাদের জন্য সামান্য কিছু ঈদ উপহার দিয়েছেন।
পরিকলমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে বলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা হয়েছে। মানুষের নাগরিক সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত হয়েছে।
তিনি ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, সবসময় ন্যায় বিচার করবেন। গরীবদের অগ্রাধিকার দিবেন। সে কোন দলের- সেটা বিবেচনার বিষয় নয়। মাননীয় প্রধানমন্ত্রীও চান- যাতে করে গরীবরা উপকৃত হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের
সহ-সভাপতি হাজী তহুর আলীসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat