ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৪-২৯
  • ৬২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস. জয়শংকর বাংলাদেশে ১৮ ঘন্টার ঝটিকা সফর শেষে আজ সকালে ভূটানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
আজ সকাল সাড়ে আটটায় বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধু কুর্মিটোলা থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রী ভূটানের উদ্দেশে যাত্রা করেন। এ সময় ঘাঁটি বঙ্গবন্ধুতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাকে বিদায় জানান। এ সময় বিমান বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন।
জয়শংকর বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে আসেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।
সফরকালে জয়শংকর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কোন সুবিধাজনক সময়ে ভারত সফর করার জন্য সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি আমন্ত্রণ পত্র শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।
জয়শংকর বলেন,তার এই সফরের লক্ষ্য হচ্ছে নয়াদিল্লী এবং ঢাকার মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক অগ্রগতি আরো জোরদার হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat