ব্রেকিং নিউজ :
যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-০৪-১৫
  • ৪৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্তেই কোভিড পরিস্থিতিতেও দেশের অর্থনীতিকে গতিশীল রয়েছে।
তিনি আজ ঢাকাস্থ পীরগঞ্জ (রংপুর) সমিতির আসাদগেটস্থ ফ্যামিলি ওয়ার্ল্ডের গ্র্যান্ড হলে আয়োজিত “ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় তিনি সকলকে পবিত্র মাহে রমজান ও বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষ্যে শুভেচ্ছা জানান।
পীরগঞ্জ (রংপুর) সমিতির সভাপতি আ ন ম আল ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার এস এম গোলাম মোস্তফা এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সমিতির প্রাক্তন সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এবং প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন। অনুষ্ঠানে সমিতির সভাপতি স্পিকারকে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর ইসলামকে ফুল দিয়ে বরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের সকল পর্যায়ে উন্নয়ন কর্মকা-ের অব্যাহত ধারার সাথে কোভিডের বিরূপ পরিস্থিতি মোকাবেলায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রণোদনারও ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।
স্পিকার বলেন, পীরগঞ্জবাসী প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক সুনজরে রয়েছে। তাই এ জনপদের জীবনমানের উন্নয়নসহ সকল ধরণের কল্যাণমূলক কর্মকান্ড প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে পূরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে অনুষ্ঠানে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আহাদ আলী।
অনুষ্ঠানে পীরগঞ্জ (রংপুর) সমিতির সকল পর্যায়ের সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat