ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৪-১২
  • ৯২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর তীব্র যানজট থেকে রেহাই পেতে হলে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। যানজট নিরসনে সকল বিভাগের সম্মিলিতভাবে কাজ করার কোন বিকল্প নেই। 
আজ রাজধানীর গুলশান-২ এ ডিএনসিসি’র প্রধান কার্যালয় নগর ভবনে মেয়রের সম্মেলন কক্ষে মোহাম্মদপুরস্থ বিআরটিসি বাস ডিপো সংলগ্ন ইন্টারসেকশন প্রশস্থকরণের লক্ষ্যে বিআরটিসি’র সাথে ডিএনসিসি’র সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ‘আমরা নিজেরাই অপরিকল্পিতভাবে বিভিন্ন ভবন ও স্থাপনা গড়ে তোলার মাধ্যমে তীব্র যানজট সৃষ্টি করেছি। অতএব, পরিকল্পিতভাবে আমাদের কাজ করতে হবে। বিচ্ছিন্নভাবে কাজ করলে সমস্যার সমাধান সম্ভব নয়।’
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মোহাম্মদপুর, আসাদ এভিনিউ, সাত মসজিদ রোড, বেড়ী বাঁধ বাঁশবাড়ী সড়ক এবং শেরেবাংলা রোড থেকে আগত যানবাহন সমূহের নির্বিঘœ চলাচল, যানজট নিরসন এবং নিরাপদে পথচারী চলাচলের সুবিধার জন্য মোহাম্মদপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বাস ডিপো সংলগ্ন ইন্টারসেকশন প্রশস্থকরণের লক্ষ্যে বিআরটিসি’র সাথে ডিএনসিসি’র এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের উপস্থিতিতে কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের পক্ষে চেয়ারম্যান মো. তাজুল ইসলাম সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। 
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসি’র প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলাম সেন্টু, ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ এবং বিআরটিসি বাস ডিপোর ইনচার্জ মো. জুলফিকার আলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat