ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৪-০৭
  • ৬৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান বলেছেন, উড্ডয়ন নিরাপত্তার ক্ষেত্রে আপোষহীন মান অর্জনের লক্ষ্যে মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদানের বিকল্প নেই। তিনি আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে ফ্যালকন হলে বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২২ এবং ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ অনুষ্ঠানে সভাপতির (চেয়ারম্যান) বক্তৃতায় এ কথা বলেন।
বিমান বাহিনী প্রধান বলেন,‘বর্তমানে বিমান বাহিনী সার্বিকভাবে বিমান পরিচালনায় এ্যানালগ ব্যবস্থা থেকে ডিজিটাল ব্যবস্থায় উত্তরণ করছে। তাই উড্ডয়ন নিরাপত্তার ক্ষেত্রে আপোষহীন মান অর্জনের লক্ষ্যে মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদানের বিকল্প নেই।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,‘আজকের এই সেমিনার নিরাপত্তা সচেতনতাকে আরও জোরদার করে আমাদের উড্ডয়ন কার্যক্রমের পরিবেশকে আরও নিরাপদ করবে। ‘সম্মিলিত প্রয়াস’ নিরাপদ উড্ডয়নের চাবিকাঠি এ কথা উল্লেখ করে এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান বলেন, প্ূের্বর বিভিন্ন দুর্ঘটনা থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমেই দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ ও ‘নিরাপত্তা সংস্কৃতি’র বিকাশ সম্ভব। তিনি ২০২১ সালে ২৮,৬৭৮ (আটাশ হাজার ছয়শত আটাত্তর) নিরাপদ উড্ডয়ন ঘন্টা অর্জন করায় মহান আল্লাহ্র প্রতি শুকরিয়া জ্ঞাপন ও বিমান বাহিনী সদস্যদের প্রশংসা করে বলেন, কোভিড-১৯ মহামারী পরিস্থিতি সত্ত্বেও এক বছরে বিমান বাহিনীর ইতিহাসে যা সর্বোচ্চ উড্ডয়ন ঘন্টা। বিমান বাহিনী প্রধান বলেন, ২০২১ সাল বিমান বাহিনীর অপারেশনাল কার্যক্রমে পরিপূর্ণ ছিল। বাংলাদেশ ও বাংলাদেশ বিমান বাহিনীর সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী দেশের বিভিন্ন স্থানে ‘৫০’, ‘১০০’ ও ‘১০১’ ফর্মেশনে ফ্লাইপাস্ট করেছে। এছাড়াও, দেশে ও বিদেশে বিভিন্ন ধরনের অপারেশনাল কার্যক্রমের জন্য তিনি বিমান বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ২০২১ সালে সর্বাধিক নিরাপদ উড্ডয়ন ঘন্টা অর্জনের জন্য বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার ‘আন্তঃঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি’ এবং ১৫ নং স্কোয়াড্রনকে ‘আন্তঃস্কোয়াড্রন খাদেমুল বাশার ফ্লাইট সেফটি ট্রফি’ প্রদান করা হয়।
এছাড়াও ২০২১ সালে দুর্ঘটনামুক্ত উড্ডয়নের জন্য ১, ৩, ৮, ৯, ১৫, ১৮, ২৫, ৩১ এবং ৩৫ নং স্কোয়াড্রনগুলোকে এফআইএস, ১০৩ এটিটিইউ, বিএএন এভিএস-তে ‘এক্সিডেন্ট ফ্রি ইয়ার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিমান সদর ও বিমান বাহিনীর ঘাঁটি বাশার এর উর্ধ্বতন কর্মকর্তা ও বিমানসেনারা উপস্থিত ছিলেন। বিমান বাহিনীর অন্যান্য ঘাঁটিগুলোর সদস্যরা ভিডিও টেলিকনফারেন্স’র মাধ্যমে উক্ত অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat