ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২২-০৪-০৬
  • ৫৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে রপ্তানি বাণিজ্য প্রসারের কোনো বিকল্প নেই। তিনি ২০১৭-২০১৮ অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি প্রদান উপলক্ষ্যে আজ এক বাণীতে এ কথা বলেন। আগামীকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল) এ ট্রফি প্রদান করা হবে।
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যূরো যৌথভাবে ২০১৭-২০১৮ অর্থবছরের রপ্তানি বাণিজ্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় রপ্তানি ট্রফি’ প্রদানের উদ্যোগ নেওয়ায় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন,‘আমি বিশ্বাস করি, এ উদ্যোগ আগামী দিনগুলোতে রপ্তানিকারকদের আরো ভালো করার প্রেরণা যোগাবে।’ তিনি রপ্তানি ট্রফি অর্জনকারী কৃতি রপ্তানিকারকদেরও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি বলেন, কোভিড অতিমারির প্রার্দুভাবের পর দেশের রপ্তানি প্রবৃদ্ধির ধারা অক্ষুন্ন রেখে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা প্রদানের জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে এসময় বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও নানা প্রতিকূলতার মধ্যেও দেশের রপ্তানি বাণিজ্য লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের জিডিপিতে রপ্তানি খাতের অবদান ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন,বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। এর ফলে স্বল্পোন্নত দেশ থাকাকালে প্রাপ্ত অনেক অগ্রাধিকারমূলক বাজার সুবিধা ভবিষ্যতে আর থাকবে না। এ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে এখন থেকে সংশ্লিষ্ট সকলকে নিজস্ব সক্ষমতা বৃদ্ধিতে মনোযোগী হতে হবে।
আবদুল হামিদ বলেন, রপ্তানি বাণিজ্যে টিকে থাকার জন্য পণ্যের মানোন্নয়নের পাশাপাশি নতুন নতুন বাজার সৃষ্টি, বর্তমান বাজারকে সংহত করা এবং নতুন নতুন পণ্য রপ্তানি তালিকায় যুক্ত করতে হবে। এছাড়া রপ্তানিকারক প্রতিটি প্রতিষ্ঠানকে শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের দক্ষ জনশক্তিতে পরিণত করার লক্ষ্যে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে। এ ক্ষেত্রে রপ্তানি ট্রফি প্রদানের মতো প্রণোদনামূলক কার্যক্রম রপ্তানিকারকের সক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
বাংলাদেশের রপ্তানি বাণিজ্য কাঙ্খিত লক্ষ্য অর্জনে সফল হোক এ প্রত্যাশা ব্যক্ত করে রাষ্ট্রপতি জাতীয় রপ্তানি ট্রফি ২০১৭-২০১৮ প্রদান অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat