ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০২২-০৩-৩০
  • ২৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, রাজধানীতে হোল্ডিং ট্যাক্স, পানি, গ্যাস বিদ্যুৎসহ অন্যান্য সার্ভিসের জোন ভিত্তিক দাম নির্ধারণ করতে হবে।
তিনি আরো বলেন, নাগরিক সেবা সহজ এবং হয়রানি ও ঝামেলামুক্ত করতে অটোমেশনের আওতায় আনা হবে।
তাজুল ইসলাম আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হলরুমে আয়োজিত রাজস্ব বিভাগের অটোমেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, রাজধানীর গুলশান-বনানী-বারিধারার মতো অভিজাত এলাকা এবং যাত্রাবাড়ির পানি, বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য ইউটিলিটিক্যাল সার্ভিসের চার্জ হলে সকলেই অভিজাত এলাকায় থাকতে চাইবে।
তিনি বলেন, কেউ তো যাত্রাবাড়ী বা কম সুযোগ-সুবিধা সম্বলিত এলাকায় থাকবে না। তাই জোনভিত্তিক সার্ভিসের মূল্য নির্ধারণ করা এখন সময়ের দাবী।
মন্ত্রী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমতাভিত্তিক ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার স্বপ্ন দেখেছিলেন। আর সে স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রতিটি নাগরিকদের কাছ থেকে রাজস্ব আদায় করে। গরীবদের টাকা দিয়ো ধনীদের সাবসিডি দেয়ার সুযোগ নেই।
তিনি বলেন, ভালো শিক্ষা স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সুযোগ-সুবিধার কথা বলে সবাই ঢাকায় থাকতে চায়। বিশ্বের সকল দেশের মানুষ সে দেশের রাজধানী সিটিতে থাকে না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি সারাদেশের মানুষকে ঢাকায় নিয়ে আসবো কিনা।
ঢাকা শহরে যানজোট তীব্র আকার ধারণ করেছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ এবং যানবাহন যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে করে আগামী কয়েক বছরের মধ্যে ঢাকা শহরে যানবাহনের গতি মানুষের হাঁটার গতির চেয়েও কম হবে।
মন্ত্রী বলেন, অটোমেশনের মাধ্যমে সত্যিকার অর্থে নাগরিক সেবা সহজিকরণের পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। এই ব্যবস্থাপনায়ও কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে সেগুলোকে মোকাবেলা করতে হবে। যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সিস্টেমে ইন্টারাপ্ট করার অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজস্ব আদায়ের কার্যক্রম অটোমেশন করার উদ্যোগের প্রসংশা করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আর্থিক লেনদেনের মাধ্যমেই কেবল করাপশন হয় না, নাগরিককে তার প্রাপ্য সেবা থেকে বঞ্চিত করাও করাপশন। তাই ব্যাপারে সজাগ থাকতে হবে।
উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, দ্যা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat