ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-১৬
  • ৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ নতুন নির্বাচন কমিশন (ইসি) কে সাহসিকতার সাথে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। আজ সন্ধ্যায় ইসির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তার সঙ্গে দেখা করার সময় তিনি এ নির্দেশনা দেন।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান, "নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের  অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে  ইসির ভূমিকাই মুখ্য।" দায়িত্ব পালনের সাথে ক্ষমতা অঙ্গাঙ্গিভাবে জড়িত উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য ক্ষমতার যথাযথ প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি হামিদ আশা করেন, নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। তিনি সকলের কাছে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল, নির্বাহী বিভাগসহ সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করারও আহ্বান জানান।
প্রেস সচিব জানান, সাক্ষাতকালে নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারগণ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।
প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন কমিশনার মোঃ আহসান হাবিব খান, বেগম রাশিদা সুলতানা, মোঃ আলমগীর ও আনিচুর রহমান- এবং ইসি সচিব মোঃ হুমায়ুন কবির খন্দকার।
এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat