ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০২২-০২-২৭
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি-সংগৃহীত

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল এবং ৪ জন নির্বাচন কমিশনার আজ শপথ গ্রহণ করেছেন। তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শপথ গ্রহন অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর।
এসময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ, সুপ্রিমকোর্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, নির্বাচন কমিশনের (ইসি) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আজ ২৭ ফেব্রুয়ারি রোববার বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
গতকাল ২৬ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান। আজ তারা শপথ নিলেন।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ গতকাল শনিবার সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দিয়েছেন। তাদের নিয়োগের ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।
স্বাধীনতার পর এবারই আইন অনুযায়ী প্রথম ইসি গঠিত হলো। এ জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat