ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-২৩
  • ৬৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীতে আজ ৩ হাজার ভাসমান ও ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে জনসন কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। 
এরমধ্যে খলিফাপট্টিতে ৬শ’, মেথরপট্টিতে ৫শ’, হাজারী লেনে ৯শ’, বহদ্দারহাটে ৫শ’ ও নোমান কলেজ এলাকায় ৫শ’  মানুষকে ভ্যাকসিন প্রদান করা হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তৃতীয় পর্যায়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। এ কার্যক্রমের মাধ্যমে নগরীর ১ লাখ ভাসমান ও ছিন্নমূল মানুষকে জনসন কোভিড-১৯ টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নগরীর সকল ভাসমান মানুষ ধাপে ধাপে এ টিকার আওতায় আসবে। 
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬, ২০ ও  ৩২নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রুমকী সেনগুপ্তের সভাপতিত্বে ও  সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত পৃথক জনসন কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। 
পৃথক ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, দেশের প্রত্যেক মানুষকে সুরক্ষিত রাখতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশ্বে ২শ’ দেশের মধ্যে কোভিড ভ্যাকসিন প্রদান কার্যক্রমে বাংলাদেশ দশম অবস্থানে রয়েছে। চট্টগ্রাম জেলা ও মহানগরে এ পর্যন্ত ৭০ শতাংশ মানুষ কোভিড ভ্যাকসিনের আওতায় এসেছে এবং এখানে ১ কোটি ৮ লাখ মানুষ ভ্যাকসিন পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat