ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০২-২৩
  • ৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডি-৮ভুক্ত দেশগুলোর একটি শক্তিশালী অর্থনৈতিক জোট হিসেবে অদ্ভুদয়ের যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে।
ডি-৮ মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এ কথা বলেন।
এ সময় উভয়েই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা পুনরুল্লেখ করেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী ও মহাসচিব এ সময় ডি-৮ ভুক্ত দেশগুলোর ব্যবসা, অর্থনীতি, বাণিজ্য, পরিবহন, কৃষি, পর্যটন, শিক্ষা ও জ্বালানীর মতো বিভিন্ন খাতগুলোর সম্ভাবনাকে কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
ডি-৮ মহাসচিব বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং আইসিটি খাতে এ দেশে যে অগ্রগতি হয়েতে তার ভূয়সী প্রশংসা করেন। 
‘এ দেশের গবেষকরা খরা ও লবনাক্ত সহিষ্ণু ধান উদ্ভাবন করেছে’ উল্লেখ করে শেখ হাসিনা মহাসচিবকে বাংলাদেশের কৃষি খাতের সাফল্য সম্পর্কে অবহিত করেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ কৃষি খাতে ডি-৮ দেশগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডি-৮ মহাসচিবের দায়িত্ব গ্রহণের জন্য ইসিয়াকা আব্দুল কাদির ইমামকে ধন্যবাদ জানান।
এ সময় তিনি আগামী দিনগুলোতে বাংলাদেশের সভাপতিত্বে ডি-৮ এর গুরুত্বপূর্ণ আয়োজনগুলো পরিচালনায় বাংলাদেশের পূর্ণ প্রতিশ্রুতির কথা পুনরুল্লেখ করেন।
প্রধানমন্ত্রী ২০২১ সালের এপ্রিল মাসে বৈশ্বিক মহামারির মধ্যে ঢাকায় ভার্চুয়ালি দশম ডি-৮ সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
এ সময় অ্যাম্বাসেডর-এট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat