ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২২-০১-২৮
  • ৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সিলেটে হযরত শাহজালাল ও শাহ পরান (রঃ) এর মাজার জিয়ারত করেছেন।
বৃহস্পতিবার রাতে ২ দিনের সফরে সিলেটে পৌঁছেন মন্ত্রী। পৌছেই প্রথমে হযরত শাহজালাল (র.) ও পরে হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন। সেখানে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও দেশের অব্যাহত সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন। 
এ সময় মন্ত্রীর সাথে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে রাত ৮ টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে সেখানে তাকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় সিলেটের জেলা প্রশাসক, সিলেট মহানগর আওয়ামী লীগ, জেলা তথ্য অফিস, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ সংবাদ সংস্থাসহ (বাসস) বিভিন্ন দফতরের কর্মকর্তা ও প্রতিনিধিরা পৃথকভাবে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
মন্ত্রী আজ শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউজে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় করবেন। এর পর তিনি বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্র ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট উপ-কেন্দ্র পরিদর্শন করবেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat