ব্রেকিং নিউজ :
থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার উল্টো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা ‘এসডিজি ভিলেজ’ হতে যাচ্ছে দেশের তিনটি গ্রাম জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে : ট্রাম্প শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভূমিকম্পে নিখোঁজদের জীবিত উদ্ধারের গুজবে আশায় বুক বাঁধছেন ভেনেজুয়েলাবাসী সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী
  • প্রকাশিত : ২০২২-০১-২৮
  • ৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সিলেটে হযরত শাহজালাল ও শাহ পরান (রঃ) এর মাজার জিয়ারত করেছেন।
বৃহস্পতিবার রাতে ২ দিনের সফরে সিলেটে পৌঁছেন মন্ত্রী। পৌছেই প্রথমে হযরত শাহজালাল (র.) ও পরে হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন। সেখানে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও দেশের অব্যাহত সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন। 
এ সময় মন্ত্রীর সাথে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে রাত ৮ টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে সেখানে তাকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় সিলেটের জেলা প্রশাসক, সিলেট মহানগর আওয়ামী লীগ, জেলা তথ্য অফিস, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ সংবাদ সংস্থাসহ (বাসস) বিভিন্ন দফতরের কর্মকর্তা ও প্রতিনিধিরা পৃথকভাবে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
মন্ত্রী আজ শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউজে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় করবেন। এর পর তিনি বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্র ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট উপ-কেন্দ্র পরিদর্শন করবেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat