ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২২-০১-২১
  • ৬৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী পরিস্থিতি ঠেকাতে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। আজ এক বিশেষ সংবাদ সম্মেলনে দেশে কোভিড পরিস্থিতি অবনতি ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, ‘ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে। সেই সঙ্গে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস আদালতে অর্ধেক জনবল দিয়ে চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ 
এসময় মন্ত্রী বলেন, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয়সহ যে কোনও অনুষ্ঠানে ১০০ জনের বেশি জমায়েত করা যাবে না। যারা এসব অনুষ্ঠানে অংশ নেবেন তাদের অবশ্যই টিকার সনদ থাকতে হবে। নতুন ২৪ ঘণ্টার মধ্যে করানো পিসিআর টেস্টে ‘নেগেটিভ’ সনদ থাকতে হবে। গণপরিবহনেও একই ব্যবস্থা নেয়া হবে।
জাহিদ মালেক বলেন, করোনা রোগীতে এক তৃতীয়াংশ হাসপাতালের বেড ভরে গেছে। এভাবে বাড়লে ঢাকা শহরের সকল হাসপাতালেই আর বেড পাওয়া যাবে না। 
তিনি বলেন, ‘হাসপাতালে যে অবস্থা চলছে সেটা আশঙ্কাজনক। হাসপাতালের বেড এক তৃতীয়াংশ ভরে গেছে। এভাবে বাড়লে ঢাকা শহরের সকল হাসপাতালেই আর বেড পাওয়া যাবে না। আগে থেকেই সর্তক হতে হবে। ঢাকা শহরের সিটি কর্পোরেশনের ভেতরেই এক হাজার মানুষ ভর্তি হয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের ঊর্ধ্বগতির মধ্যে দেশের হাসপাতালগুলোতে ‘আশঙ্কাজনকহারে’ রোগী ভর্তি হচ্ছেন। প্রতিদিনিই রোগী শনাক্তের হার বাড়ছে, যদিও মৃত্যুহার এখনও কিছুটা কম। সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এর কারণ আমরা এখনও সেভাবে স্বাস্থ্যবিধি মানছি না। সরকার ১১ দফা বিধিনিষেধ দিয়েছে, তারপরও মানুষ সেটা মানছে না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat