ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০২২-০১-০৬
  • ৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির সভায় ঢাকা-নারায়নগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়ন কাজ দ্রুত সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। 
কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ প্রকল্পের অগ্রগতি আলোলোচনা করা হয়।
কমিটির সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং সামশুল হক চৌধুরী সভায় অংশগ্রহণ করেন।
গভায় পানি সম্পদ ব্যবস্থাপনার উন্নয়নকল্পে ওয়ামিপ (পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প) এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পানি সম্পদ ব্যবস্থাপনার উন্নয়নকল্পে ওয়ামিপের কার্যাবলী সরেজমিনে পরিদর্শনের ইচ্ছা ব্যক্ত করে কমিটি।
সভায় হবিগঞ্জ জেলার বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রসমূহের সম্মুখে কুশিয়ারা নদীর উভয় তীরের ভাঙ্গন রোধ প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়। প্রকল্প ধীরগতির হওয়ায় কমিটি প্রকল্প পরিচালককে পরবর্তী সভায় কারণ দর্শানোর সুপারিশ করে প্রকল্পটি সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ঠাকুরগাঁও জেলার ট্যাঙ্গন ব্যারেজ, বুড়িবাঁধ ও ভূল্লীবাঁধ সেচ প্রকল্পসমূহ পুনবার্সন, নদীতীর সংরক্ষণ ও সম্মিলিত পানি নিয়ন্ত্রন অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয় এবং দ্রুত টেন্ডারের কাজ সম্পন্ন করার সুপারিশ করা হয়। 
 পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং  সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat