ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১০
  • ৮৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আজ ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ময়মনসিংহ জেলা পাকহানাদার বাহিনী মুক্ত হয়েছিল। দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে নগরীর ছোটবাজার মুক্তমঞ্চে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। এ সময় ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান ও জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন, আব্দুর রব, সেলিম রেজা, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মমতাজ উদ্দিন মন্তা ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বণার্ঢ্য বিজয় র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ছোট বাজার মুক্তমঞ্চে শেষ হয়। র‌্যালিতে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আওয়ামী লীগ নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্থরের মানুষ অংশ নেয়।
এদিকে ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে প্রতিবারের মত এবারও শহরের ছোট বাজার মুক্তমঞ্চে ৭ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড। এছাড়াও প্রতিদিন বিকেলে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, স্মৃতিচারণ ও স্ংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat