ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১২-০৮
  • ৬৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন’ এই শ্লোগানকে সামনে রেখে এবার ঢাকাসহ সকল বিভাগীয় শহর ও কমিশনারেট কার্যালয়ে উদযাপন হবে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ। ১০ ডিসেম্বর শুক্রবার ভ্যাট দিবস এবং ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
তবে কোভিড পরিস্থিতির কারণে এবার ভ্যাট দিবসে শোভাযাত্রাসহ বেশ কিছু কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে কেন্দ্রিয়ভাবে সেমিনারের আয়োজনসহ ভ্যাট অফিসগুলোতে বিশেষ সেবা দেয়া হবে।
ভ্যাট দিবস নিয়ে এনবিআরের সদস্য (ভ্যাট বাস্তবায়ন) আব্দুল মান্নান সিকদার বাসসকে বলেন, এবার কোভিড পরিস্থিতির কারণে ভ্যাট দিবসে অনেক কর্মসূচি বাতিল করা হলেও কেন্দ্রিয়ভাবে সেমিনার ছাড়াও সকল ভ্যাট অফিসে করদাতাদের বিশেষ সেবা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এবারের ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহে করদাতাদের মধ্যে ভ্যাট সচেতনতা বৃদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলে তিনি জানান।
ভ্যাট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে দেশের সব মোবাইল কোম্পানির মাধ্যমে গ্রাহকদের ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে। রেডিও, টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া, স্টিকার ও লিফলেট বিতরণ করা হচ্ছে।
এছাড়া, ১০ ডিসেম্বর শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী নয়টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এছাড়া জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কমিশনারেট কর্তৃক উৎপাদন, সেবা ও ব্যবসায়ী পর্যায়ে তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat