ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১২-০৬
  • ৩৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকায় দু’দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় পিঠা উৎসব ও চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। সম্মেলনের সমাপনী দিন রবিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব ও চিত্র প্রদর্শনীর উদ্ধোধন করেন সম্মেলন আয়োজন কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শান্তি সম্মেলন উপলক্ষে আয়োজিত আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং দেশের প্রথিতযশা শিল্পীদের আঁকা ছবি এই প্রদর্শনীতে স্থান পায়। স্পিকার প্রদর্শনী ঘুরে দেখেন এবং পিঠা উৎসবে যোগ দেন। বিশ্ব শান্তি সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি অতিথিদের সামনে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এই প্রদর্শনী ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। প্রদর্শনী প্রাঙ্গণে বাংলাদেশের লোকজ ঐতিহ্যের নানা উপকরণ প্রদর্শন করা হয়।
সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি অতিথিগণ বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পের নানা রকম পণ্য দেখে মুগ্ধ হন এবং বৈচিত্রময় স্বাদের পিঠা ও অন্যান্য খাবারের ভূয়সী প্রশংসা করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তাবৃন্দ এ আয়োজনে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat