ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-১২-০৩
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। তাদেরকে যথাযথভাবে পরিচর্যা করলে দেশের সম্পদে পরিণত হবে।
মন্ত্রী আজ ৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাকক্ষ থেকে পরিচালিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার। 
সভায় অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি এ্যাডভোকেট দিলীপ কুমার ঘোষ ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুজ্জামান বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যে সকল কর্মসূচি গ্রহণ করেছেন সে গুলো সফলভাবে বাস্তবায়ন করতে হবে। যথাযথ প্রশিক্ষণ ও সহযোগিতা করলে প্রতিবন্ধীরা সম্পদে পরিণত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। 
মন্ত্রী একটি প্রতিবন্ধীবান্ধব দেশ বিনির্মাণে সরকারের সাথে কাজ করার জন্য উন্নয়ন সহযোগী, বেসরকারি সংস্থাসহ প্রতিবন্ধিতা নিয়ে কাজ করতে আগ্রহী সকলকে আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, প্রতিবন্ধীদের জন্য গৃহীত কর্মসূচিসমূহ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবন যাপন নিশ্চিত করা হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, প্রতিবন্ধীদের জন্য চলমান কাজ গুলোকে এগিয়ে নেয়া প্রয়োজন। প্রতিবন্ধিতা বিষয়ক আইন, বিধিমালাসমূহও যথাযথভাবে বাস্তবায়নের প্রতি তিনি গুরুত্বারোপ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat